'বঙ্গবন্ধু বাংলাদেশের স্রষ্টা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেছেন, ১৯৭১ এর আগে বাঙালি জাতি হাজার বছরের ইতিহাসে কোনো স্বাধীনতার স্বাদ পায়নি। বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে বাঙালি জাতি স্বাধীন ভূখণ্ড পেয়েছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় নগরের জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায়  অনুপম সেন এই কথা বলেন। শোকের মাসে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য স্বত্তা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সদস্য গিয়াস উদ্দিন প্রমুখ। সভাটি পরিচালনা করেন উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী।

আলোচনা সভায় অনুপম সেন আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

নুরুল আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের জন্য লড়াই করে গেছেন। এ জন্য দীর্ঘ সময় তিনি জেল-জুলুমের শিকার হয়েছেন। বঙ্গবন্ধু একটি উজ্জ্বল ইতিহাস।