'বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, কোনটি আসল বিএনপি আর কোনটি নকল বিএনপি—এই নিয়ে মারামারি চলছে।
গতকাল বুধবার সকালে শিল্পকলা একাডেমিতে শহীদ আসাদ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, দেশে যদি মারামারি, হানাহানি, পেট্রলবোমার রাজনীতি থাকত, তাহলে সে পরিস্থিতি বিএনপির কাছে স্বাভাবিক মনে হতো।