'বিএনপি একটি ভুয়া পার্টি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার সব আন্দোলন ফেল করেছে। তাঁর উপদেষ্টা রিয়াজ রহমানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা হলো একটি সাজানো নাটক। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সময় গতকাল বুধবার এ কথা বলেন তিনি। মতিয়া চৌধুরী বলেন, যে রিয়াজকে মানুষ চিনেই না, সেই রিয়াজের জন্য হরতাল ডাকা হয়েছে। এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তিনি বলেন, বিএনপি একটি ভুয়া, ফোরটুয়েন্টি পার্টি। তাদের নেতা-কর্মীরা মাঠে নামে না। তাই টোকাই ও সন্ত্রাসী দিয়ে জ্বালাও-পোড়াও কর্মসূচি পালন করছে।