'বিএনপি জয়কে ভয় পায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জয়কে ভয় পায়। তাই দলটির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনাড়ি ও অর্বাচীনের মতো বক্তব্য দিয়ে ব্যক্তিগতভাবে জয়কে আঘাত করেছেন।
মন্ত্রী গতকাল রোববার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুরে ছোট ফেনী নদীর ওপর ক্লোজার নির্মাণকাজ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গত শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে জয়কে উদ্দেশ করে ‘অর্বাচীন বালকের মতো কথা বলা বন্ধ করুন’সহ বিভিন্ন বক্তব্য দেন।