'বিএনপির কথায় সিইসি পদত্যাগ করবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি মানুক আর না মানুক; বর্তমান কমিশনের অধীনেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এ কমিশনই থাকবে। বিএনপির কথায় নতুন সিইসি পদত্যাগ করবেন না।

ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শুক্রবার জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত মোবাইল থেরাপি ভ্যান কার্যক্রমের উদ্বোধন ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। আখাউড়া উপজেলার দেবগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনিসুল হক বলেন, সংবিধানে বলা আছে, আইন না করা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। সংবিধান এবং আইনের মাধ্যমেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আওয়ামী লীগের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ দেওয়া হয়নি।