'বিএনপির জামবো কমিটি গণতন্ত্রের সঙ্গে সেরা তামাশা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ‘জামবো’ আকারের কমিটি বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে বছরের সেরা তামাশা।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক সমাবেশে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ওই সমাবেশের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি তাদের গঠনতন্ত্র লঙ্ঘন করে নির্বাহী কমিটি দিয়েছে।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, যারা নিজেদের দলের গঠনতন্ত্র মানে না, তারাই বারবার দেশের সংবিধান লঙ্ঘন করে। এই অগণতান্ত্রিক কমিটিই বিএনপির গণতন্ত্রের নমুনা।

সম্মেলনের সাড়ে চার মাস পর গতকাল শনিবার দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বিএনপি।

আরও পড়ুন: