'বৃহৎ দল মদদ দিচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, একটি বৃহৎ দলের মদদপুষ্ট হয়ে জঙ্গিগোষ্ঠী মুক্তমনা লেখক ও প্রকাশকদের ওপর হামলা চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতির বিরোধিতাকারীরা খালেদা জিয়ার নেতৃত্বে এক হয়েছেন। গত বছর যারা সহিংসতা করেছিল, তারাই এসব ঘটাচ্ছে।
বিজ্ঞপ্তি