ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান। তিনি বলেন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সংগঠন ছাত্রলীগ। এই সংগঠনের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধুর ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
সভাপতি অভিযোগ করেন, ইতিহাসের মহানায়ককে খলনায়ক বানানোর চেষ্টা করেছিলেন জেনারেল জিয়া। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা দখল করে তিনি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মুছে দিতে চেয়েছিলেন।
ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগের সভাপতি এস এম আবু সোয়াইবের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মেহেদী হাসান, আদিত্য নন্দি, মাসুদ রানা, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, যুগ্ম সম্পাদক মো. শিবলু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ কে আজাদ, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাহেদুল আলম, ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদেক আলী সিকদার প্রমুখ।