'ভিশন-২০৩০' অর্থহীন: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কাউন্সিলে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’-এর ঘোষণাকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে হানিফ এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তৃতীয় ধাপের ৬০৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।
দাওয়াত পাওয়ার পরও বিএনপির জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের প্রতিনিধি না যাওয়ার বিষয়ে হানিফ বলেন, ‘কেন যাবে, তামাশা দেখতে?’ খালেদা জিয়ার সংলাপের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, দেশে এখন এমন কোনো সংকট নেই যে সংলাপ করতে হবে।