'মুক্তিযোদ্ধা সংবর্ধনা' অনুষ্ঠান হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির পূর্বনির্ধারিত ‘মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ অনুষ্ঠান হয়নি। গতকাল সোমবার এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকারও কথা ছিল। অনুষ্ঠান আয়োজনে ছিল বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানায়, এই অনুষ্ঠানের যথাযথ প্রস্তুতি ছিল না। তবে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ প্রথম আলোকে বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ গত তিন দিন আগে তাঁদের জানায়, ২৭ তারিখ অনুষ্ঠান করা যাবে না। পরদিন করতে হবে। কিন্তু ২৮ মার্চ বিএনপির চেয়ারপারসনের আদালতে হাজিরা আছে। এ কারণে তাঁরা অনুষ্ঠান করছেন না। তিনি দাবি করেন, প্রস্তুতি ছিল না, এ কথা ঠিক নয়।