প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর মুক্তির দাবিতে সিলেটে গঠন করা হয়েছে ‘মেয়র আরিফ মুক্তি পরিষদ’। রোটারিয়ান মো. মঈন উদ্দীন চৌধুরীকে আহ্বায়ক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক ফরিদ আহমদকে সদস্যসচিব করে গত শুক্রবার রাতে পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়। ৩০১ সদস্যবিশিষ্ট পরিষদে সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের রাখা হয়েছে। পরিষদের সদস্যসচিব জানান, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিকে জনগণের মাঝে ফিরিয়ে দিতে তাঁরা অচিরেই কর্মসূচি ঘোষণা করে মাঠে নামবেন। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রে অভিযুক্ত হয়ে মেয়র আরিফুল হক চৌধুরী গত ৩০ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।