'মেয়র হানিফ অমর হয়ে থাকবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মোহাম্মদ হানিফ সারা জীবন দেশ ও আওয়ামী লীগের জন্য কাজ করেছেন। তাঁর মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি কারও সঙ্গে কখনোই খারাপ আচরণ করতেন না। তাঁর আদর্শ ধারণ করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজনীতি করতে হবে।’

গতকাল সোমবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনের এক স্মরণসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। ডিএসসিসির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে সংস্থাটি৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে গ্রেনেড হামলা থেকে রক্ষা করতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন৷ তিনি আমাদের মাঝে অমর হয়ে রয়েছেন।’