'রাজনীতি কম করে সেবা বেশি করেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

চিকিৎসকদের রাজনীতি কম করে সেবায় বেশি মনোযোগ দিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশু শল্য চিকিৎসকদের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

চিকিৎসকদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা রাজনীতিবিদদের রাজনীতি করতে দেন। আপনারা একটু কম রাজনীতি করেন।’

মানহীন ডায়াগনস্টিক সেন্টার ও মেডিকেল কলেজের বিরুদ্ধে সরকার দৃঢ় অবস্থান নিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ ব্যাপারে চিকিৎসকদের সহযোগিতা আশা করেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, সভায় উপস্থিত অনেক চিকিৎসকই মানহীন ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সম্পর্ক রাখেন। এমনকি মঞ্চে উপস্থিত আছেন, এমন দু-একজনের এর সঙ্গে সম্পর্ক আছে।