'শক্তি' দেখালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিউদ্দিন চৌধুরীর অনুসারী দুই পক্ষের পাল্টাপাল্টি ‘শোডাউন’-এর এক দিন পরই গতকাল মঙ্গলবার নিজেদের ‘শক্তিমত্তা’ দেখালেন আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন থেকে তাঁদের মিছিল কাটাপাহাড় হয়ে সমাজবিজ্ঞান ও কলা অনুষদ প্রদক্ষিণ করে পুনরায় রেলস্টেশনে এসে শেষ হয়। নাছিরের অনুসারী বিলুপ্ত কমিটির সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এ শোডাউন করি।’ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি দুটি ধারায় বিভক্ত। এক পক্ষ নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের অনুসারী। অন্য পক্ষ সাধারণ সম্পাদক নাছিরের অনুসারী। এর মধ্যে সভাপতির অনুসারী নেতা-কর্মীরা আবার দুই ভাগে বিভক্ত।