'ষড়যন্ত্র করে লাভ হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না, তাই বিএনপিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে গতকাল শুক্রবার উপজেলা ছাত্রলীগ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। তাই ২০১৯ সালের জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। ১৯৯৬ সালের ৬ মার্চ সিরাজগঞ্জ-৩ (রায়পুর) আসনের একতরফা নির্বাচন প্রতিহত করতে গিয়ে নিহত হন চার ছাত্রলীগ নেতা। তাঁদের স্মরণে আয়োজিত হয় এই সভা। এতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন।