'ষড়যন্ত্র থেমে নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্টের গ্রেনেড হামলা পঁচাত্তরের ১৫ আগস্টের ধারাবাহিকতার অংশ। শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র থেমে নেই। বরং পঁচাত্তরের চেয়ে ২০১৪ সালে ষড়যন্ত্রকারীরা আরও বেশি তৎপর। যেকোনো সময় ওরা অঘটন ঘটাতে চাইবে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এই সভার আয়োজন করে। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জাকির হোসেন ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা এবং শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্র এখনো থেমে নেই। ওরা নানা কায়দায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করবে। আমাদের সতর্ক থাকতে হবে।’
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘শেখ হাসিনাকে ২১ আগস্ট হত্যার চেষ্টা করা হয়। সেই চেষ্টা সফল হয়নি। তিনি আজ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা দেশকে বিজ্ঞানসম্মত উপায়ে গড়ে তোলার কাজ করছেন। তাই এই প্রজন্মের তরুণদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে হবে।’