'সংবিধান সংশোধনের উদ্যোগ দুরভিসন্ধিমূলক'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দিতে সংবিধান সংশোধনের উদ্যোগ দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। এই সংবিধান সংশোধন বিল উত্থাপনের বিষয়ে গতকাল সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এই সভা হয়। সভা থেকে দেশের সব আইনজীবী সমিতিতে আজ মঙ্গলবার থেকে প্রতিদিন বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়। সভার আগে সমিতি ভবনে বিক্ষোভ মিছিল হয়।
অন্যদের মধ্যে খন্দকার মাহবুবউদ্দিন খোকন ও এম বদরুদ্দোজা বক্তব্য দেন।