'সত্য লেখায় মওদুদকে ধন্যবাদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ তাঁর লেখা বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড দি আফটারম্যাথ: ২০০৭-২০০৮ বইয়ে সত্য লিখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, এত দিন হাওয়া ভবন সৃষ্টির মাধ্যমে দুর্নীতি, চাঁদাবাজি ও যুদ্ধাপরাধীদের মদদের অভিযোগ করে আসছিল আওয়ামী লীগ। এখন মওদুদ আহমদ এসব সত্য স্বীকার করে নিয়েছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।