'সন্ত্রাসের রানি খালেদার সঙ্গে আলোচনা নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ দেশে রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন না। তিনি সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন। এই ‘সন্ত্রাসের রানি’র সঙ্গে আলোচনা করা হবে না।
গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে অর্থমন্ত্রীকে দেওয়া এক গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় বিকেল সাড়ে চারটায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া হরতাল-ধর্মঘট ডাকেন, কিন্তু জনগণ মানে না। তিনি একটা অসৎ উপায় বের করেছেন। সেটা হলো, গোপনে মানুষ হত্যা। তিনি গুলি করে, আগুন দিয়ে, চাকু দিয়ে মানুষ হত্যা করছেন। তাঁর এই গুপ্তহত্যা, জ্বালাও-পোড়াও বন্ধ করতে হবে।’