'সরকার গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান অবৈধ সরকার গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিয়েছে। সরকারের অগণতান্ত্রিক আচরণ এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে বিরোধী দলকে মহান বিজয় দিবসের শোভাযাত্রা পর্যন্ত বের করার অনুমতি দিচ্ছে না।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। দলীয় কার্যালয় নাসিমন ভবনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। আমাদের আজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিতে হবে।’
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, ‘দেশকে দুঃশাসন ও অপশাসন থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের জনগণকে মুক্ত করতে হবে।’
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম।