'সরকার টিকে আছে খুন-গুম, হামলা-মামলা দিয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এ সরকার টিকে আছে খুন, গুম, হামলা, মামলা ও মিথ্যা দিয়ে আর পুলিশকে ব্যবহার করে। তাইতো পুলিশ বলে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। বাহ! কী চমৎকার স্লোগান।’
আজ সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কৃষক দলের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় খালেদা জিয়া এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘পুলিশ নিজেদের দেশের রাজা বলে। কৃষক কেন নিজেদের রাজা বলতে পারবে না? তারাই তো উৎপাদন করে দেশের মানুষকে খাওয়ায়।’ তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এটা মিথ্যা কথা। অর্ধেক খাদ্য বিদেশ থেকে আমদানি করে কি স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়? আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়।’
খালেদা জিয়া সত্যিকারের কৃষকদের নিয়ে সব পর্যায়ে কৃষক দল গঠন করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। কৃষি উপকরণের দাম বৃদ্ধি, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদ জানাতে কৃষকদের সংগঠিত করতেও নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।
কৃষক দলের সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভাটি শুরু হয় রাত সাড়ে নয়টায়।
আরও পড়ুন:
খালেদার সঙ্গে বার্নিকাটের দুই ঘণ্টার বৈঠক