প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, গণবিচ্ছিন্ন বর্তমান সরকার শুধু বহির্বিশ্বেই নয়, দেশের ১৬ কোটি মানুষের কাছেও ধিক্কৃত। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় পার্টির এক সভায় তিনি এ কথা বলেন। সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এস এম শামীম, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিম মাস্টার, সদস্যসচিব শেখ মো. ইয়াসিন, জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মোল্লা, সদস্যসচিব জহিরুল হক খোকন ও জেলা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক হাফেজ মো. ইদ্রিস। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি|