'সরকারের তদন্ত কমিটি লোক দেখানো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটিকে লোক দেখানো বলেছে বিএনপি। এ ঘটনায় দলের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়।
গতকাল শনিবার বাদ আসর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় পিন্টুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ এ দাবি জানান।
৩ মে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পিন্টু মারা যান। তাঁর পরিবার ও বিএনপির অভিযোগ, কারা কর্তৃপক্ষের অবহেলায় পিন্টুর মৃত্যু হয়েছে।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বিএনপির নেতা আসাদুজ্জামান রিপন, এ বি এম মোশাররফ হোসেন, রফিক শিকদার, উলামা দলের সভাপতি আবদুল মালেক, সাবেক ছাত্রদল নেতা জাবেদ হাসানসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।