'সরকারের তৎপরতা সাম্প্রদায়িক বিভাজন বাড়িয়ে তুলছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকারের মধ্যে পরবর্তী নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় গোষ্ঠীগুলোকে ব্যবহার ও তোয়াজ করার নীতিহীন ও বিপজ্জনক প্রবণতা দেখা দিয়েছে।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে এ কথা বলা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, ‘সরকারের গত কয়েক মাসের তৎপরতা সাম্প্রদায়িক বিভাজনকে আরও বাড়িয়ে তুলছে। এটা আওয়ামী লীগের আদর্শিক ও রাজনৈতিক পরাজয়।’

দলের কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খান। বিজ্ঞপ্তি