'সালাফিবাদ ও জামায়াত নিষিদ্ধ করা সময়ের দাবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, জামায়াতে ইসলামী ও সালাফিবাদকে নিষিদ্ধ করা সময়ের দাবি। জামায়াত-শিবির ও উগ্রপন্থী সালাফিদের নিষিদ্ধ না করলে জাতিকে চরম মূল্য দিতে হবে।

গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এ গোলটেবিল আলোচনায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহসহ অন্য বক্তারা এসব কথা বলেন।