প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে খালেদা জিয়া এখন সুর পাল্টেছেন। বলছেন, শেখ হাসিনার অধীনেই মধ্যবর্তী নির্বাচনে যেতে চান। তাঁর এই বক্তব্যের মধ্যেও ষড়যন্ত্র আছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা সদরের মুক্তমঞ্চে আয়োজিত এ সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম প্রধানের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয়, গাজীপুর জেলা ও মহানগর নেতারা বক্তব্য দেন।