
‘হঠাও জঙ্গি বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ স্লোগানে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের একাংশ জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার নানুপুর বাজারে ‘আওয়ামী পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন প্রায় পাঁচ শ নেতা-কর্মী।
পথসভায় আওয়ামী লীগের নেতারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মানবতার শত্রু, জাতির শত্রু। এই শত্রুকে মোকাবিলা করা সমাজের সব বিবেকবান মানুষের কর্তব্য। তাঁরা বলেন, বিপথগামী কিছু গোষ্ঠী জঙ্গিবাদী অপতৎপরতা চালিয়ে মানুষ হত্যাসহ সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নœকরা হচ্ছে। এই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে।
উপজেলার নানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম সোলায়মান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম আবু তৈয়ব, কামাল পাশা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম আকতার মিয়া, মুক্তিযোদ্ধা খাইরুল বশর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ছিদ্দিকী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম কিবরিয়া, নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল কাইয়ুম।