'হরতাল হয় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন হরতাল আসলে হয় না। হরতালের সহিংসতা থেকে বাঁচতে কিছু মানুষ ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকে।’ এ মন্তব্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। গতকাল শনিবার সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে গত শুক্রবার সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেছিলেন, ‘ইসলামি দলগুলোর কাজ হচ্ছে গোলমাল সৃষ্টি করা। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে। গোলমাল সৃষ্টি করতেই তারা হরতাল ডেকেছে।’