'২০২৯ সালেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার বিকেলে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবুল আলম হানিফ। প্রথম অালো
আজ শনিবার বিকেলে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবুল আলম হানিফ। প্রথম অালো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী নির্বাচন কেন, ২০২৪ বা ২০২৯ সালের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ শনিবার বিকেলে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, আগামী বছরের ডিসেম্বর বা ২০১৯ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। তাতে সব দল অংশ নেবে। যারা নির্বাচনে আসব না বলছে, তারা মূলত দর-কষাকষির জন্য দাম বাড়াচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।

আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে জানিয়ে হানিফ বলেন, যারা রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, তারা হলুদ সাংবাদিকতা করছে।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোরশেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, রাজবাড়ী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম প্রমুখ।