৫ কোটি মানুষ খাদ্যবঞ্চিত, খালেদার টুইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের খাদ্য পরিস্থিতির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে বলেছেন, দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত। আজ রোববার নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলা ও ইংরেজিতে দুটি বার্তায় খালেদা জিয়া এ কথা বলেন।
টুইটার বার্তায় খালেদা জিয়া বলেন, ‘একটি সমীক্ষা বলছে, দেশে পাঁচ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত। প্রকৃত চিত্র আরও ভয়াবহ।’ তিনি বলেন, ‘এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে। তারা মুক্তি চায়।’