প্রতিচিন্তায় লেখা পাঠানোর নিয়ম

প্রতিচিন্তায় লেখা পাঠানোর নিয়ম

১. প্রতিচিন্তায় মূলত দীর্ঘ প্রবন্ধ প্রকাশিত হবে। প্রবন্ধের দৈর্ঘ্য অন্তত ২৫০০ শব্দ হতে হবে। একজন লেখক সর্বোচ্চ ১৫,০০০ শব্দের লেখা জমা দিতে পারবেন।

প্রতি মাসে প্রতিচিন্তা সেকশনে লেখার মান বিবেচনা করে অন্তত দুটি দীর্ঘ প্রবন্ধ প্রকাশিত হবে।

প্রতিচিন্তা'য় আমন্ত্রিত লেখকদের লেখা নিয়মিত প্রকাশ করা হবে। পাশাপাশি, দেশ-বিদেশে অবস্থানরত সমাজবিজ্ঞান ও মানবিক বিদ্যার বিভিন্ন শাখার শিক্ষক এবং গবেষকদের গবেষণালব্ধ প্রবন্ধ প্রকাশ করতে আমরা বিশেষভাবে আগ্রহী। এছাড়াও সাংবাদিক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবী এবং মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের চিন্তাশীল লেখা প্রকাশের জন্য বিবেচনা করা হবে।

২. লেখা পাঠানোর সময় আপনার জীবনবৃত্তান্ত ৩০০ শব্দের মধ্যে লিখে দিতে হবে।

৩. মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে লেখা জমা দেওয়া যাবে এই ই–মেইলে— [email protected]

৪. উদ্ধৃতির ব্যবহার, পার্শ্ব-নির্দেশিকা ও গ্রন্থপঞ্জির জন্য বাংলা একাডেমি প্রণীত রেফারেন্স-রচনাশৈলী অবশ্যই ব্যবহার করতে হবে। এ ছাড়া অন্তটীকা বা এন্ডনোটের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের টুল ব্যবহার করুন।

প্রতিচিন্তার বিষয়বস্তুর ধরন সম্পর্কে ধারণা পেতে প্রতিচিন্তার ওয়েবসাইট ভিজিট করুন https://www.protichinta.com

৫. বই নিয়ে আলোচনা পাঠাতে চাইলে ২ হাজার ৫০০ শব্দের মধ্যে সীমিত রাখুন।

৬. অনুবাদ, নথিপত্র ও সাক্ষাৎকার প্রতিচিন্তা ডেস্কের তত্ত্বাবধানে প্রস্তুত ও প্রকাশ করা হবে।