তারাবিহতে আজ: ১৭তম তারাবিহ
তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা নমল, আয়াত: ৬০-৯৩
এ অংশের বিষয়বস্তু:
তাওহিদের যুক্তি এবং শিরক খণ্ডন।
হাশর ও বিচার। আমলকারীদের মধ্যে ভালো ও মন্দদের পরিণতি।
আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মসমর্পণ।
কোরআনে মুক্তির পথ।
সুরা কাসাস, আয়াত: ১-৮৮
এ অংশের বিষয়বস্তু:
ফেরাউনদের হাতে বনি ইসরাইলদের নির্যাতন।
মুসা (আ.)–এর জন্ম ও ফেরাউনের ঘরে লালনপালন।
যুবক মুসা (আ.)–এর এক মিসরীয় অনিচ্ছাকৃত হত্যা। মুসাকে গ্রেপ্তারের অভিযান এবং মুসার মিসর ত্যাগ।
মুসা (আ.)–এর মাদায়িনে আগমন, আশ্রয়প্রাপ্তি, বিয়ে এবং কয়েক বছর অতিবাহিত।
মুসা (আ.)–এর সপরিবারে মিসর গমন।
ফেরাউনকে দাওয়াতের নির্দেশ। তাঁর ভাই হারুনের নবুয়তপ্রাপ্তি।
ফেরাউনকে মুসা (আ.)–এর দাওয়াত। ফেরাউনের প্রত্যাখ্যান।
বিভিন্ন জাতির কাছে আল্লাহ রাসুল প্রেরণ এবং রাসুলদের সঙ্গে তাঁদের জাতির আচরণ।
কারা ইমান আনে। আল্লাহ কেন কোনো জাতিকে ধ্বংস করেন। যাদের কাছে রাসুল পাঠানো হয়েছে, কিয়ামতের তাদের জিজ্ঞাসাবাদ।
শরিকের পক্ষে কোনো প্রমাণ নেই।
কারুনের প্রতি আল্লাহর অনুগ্রহ। কারুনের অকৃজ্ঞতা, কৃপণতা এবং তার ধ্বংস।
আখিরাতের পুরস্কার কারা পাবে।
রাসুলকে মক্কায় ফিরিয়ে নেওয়ার ভবিষ্যদ্বাণী।
সুরা আনকাবুত, আয়াত: ১-৪৪
এ অংশের বিষয়বস্তু:
ইমানের পরীক্ষা অনিবার্য।
শিরক ও কুফরি পিতামাতার আদেশও মানা যাবে না।
মানুষের অত্যাচার আর আল্লাহর শাস্তি এক নয়। কাফিররা তাদের অনুসারীদের পাপের শাস্তি থেকে মুক্ত করতে পারবে না।
নূহ (আ.), ইবরাহিম (আ.), লুত (আ.), শুয়াইব (আ.) ও মুসা (আ.)–এর নিজ নিজ জাতিকে দাওয়াত, তাদের প্রত্যাখ্যান ও বিনাশ। আল্লাহ বাদে যাদের উপাসনা করা হয়, তারা মাকড়সার জালের মতো দুর্বল।