হজযাত্রী নিবন্ধনের সময় ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে

মসজিদুল হারাম (কাবা শরিফ), মক্কা, সৌদি আরবফেরদৌস ফয়সাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর হজযাত্রী নিবন্ধনের সময় আরও সাতদিন বাড়ানো হয়েছে। নিবন্ধনের সময় আগামী ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে ২৮ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। আগের সময় অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। পরে সময় পাঁচদিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ৪২০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৬০টি এজেন্সির মাধ্যমে ২৭ হাজার ১৪৫ জন হজযাত্রী নিবন্ধন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো। সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক বহাল রেখে ৪৫ হাজার ৫১৪ পর্যন্ত নির্ধারণ করা হয়। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক বহাল রেখে ৮ লাখ ৪৬৭ পর্যন্ত নির্ধারণ করা হয়।কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

আরও পড়ুন