নবীজির সঙ্গে যেভাবে ওমরের কন্যার বিয়ে হয়

ছবি: প্রথম আলো

মহানবীর চতুর্থ স্ত্রী হলেন হাফসা বিনতে ওমর (রা.)। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের কন্যা। তাঁর স্বামী ছিলেন খুনাইস ইবনে হুজাফা সাহমি নামের ইসলামের একজন সাহসী সাহাবি, যিনি ওহুদ যুদ্ধে আহত হয়ে পরে শহীদ হন।

স্বামীর শাহাদতের পর জীবনে নেমে আসে গভীর এক শোকের ছায়া। অল্প বয়সেই তিনি বিধবা হয়ে পড়েন। কিন্তু তাঁর জীবনে যে নিঃসঙ্গতা ও কষ্ট নেমে আসে, তা শুধু তাঁর নিজের মাঝেই সীমাবদ্ধ ছিল না; তাঁর পিতা ওমর ইবনুল খাত্তাবও সেই দুঃখ গভীরভাবে অনুভব করেছিলেন। মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন।    

ইদ্দতের সময় শেষ হওয়ার পর ওমর (রা.) সিদ্ধান্ত নিলেন, তিনি তাঁর মেয়ের জন্য একজন সৎ ও যোগ্য পাত্রের সন্ধান করবেন।

এখানে ইসলামের এক গুরুত্বপূর্ণ সামাজিক শিক্ষাও ফুটে ওঠে। কোনো পিতা যদি নিজের বিধবা কন্যার পুনর্বিবাহের জন্য উদ্যোগী হন, তবে তা অসম্মানের কিছু নয়; বরং এটি দায়িত্ববোধ, মমতা ও কল্যাণচিন্তার পরিচায়ক।

সমাজে অনেক সময় বিধবা নারীদের পুনর্বিবাহকে সংকোচ বা কুসংস্কারের চোখে দেখা হয়, কিন্তু ওমরের এই পদক্ষেপ দেখিয়ে দেয় যে ইসলামে বিধবা নারীর পুনর্বিবাহ অত্যন্ত স্বাভাবিক ও সম্মানজনক বিষয়। তিনি শুধু একজন পিতা হিসেবেই দায়িত্ব পালন করেননি, বরং মুসলিম সমাজের জন্য একটি অনুকরণীয় আদর্শও স্থাপন করেছিলেন।

প্রথমে তিনি প্রস্তাব নিয়ে গেলেন ওসমান ইবনে আফফানের কাছে; যিনি নিজেও তখন গভীর শোকে আচ্ছন্ন। কারণ,তাঁর স্ত্রী, রাসুলের কন্যা রুকাইয়া (রা.) ইন্তেকাল করেছিলেন। ওমর (রা.) তাঁকে বললেন, ‘আপনি চাইলে আমি হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি।’ ওসমান (রা.) বললেন যে তিনি কিছুদিন ভেবে জানাবেন। পরে তিনি জানান, এই মুহূর্তে তিনি বিয়ের ব্যাপারে আগ্রহী নন। (তাবাকাতে ইবনে সা’দ: ৮/৮১) 

এরপর ওমর (রা.) গেলেন আবু বকর সিদ্দিকের কাছে। তিনি রাসুলের ঘনিষ্ঠতম বন্ধু এবং সম্মানিত সাহাবি। কিন্তু আশ্চর্যের বিষয়, আবু বকর (রা.) কোনো উত্তর দিলেন না; নীরব রইলেন। (আল ইসাবাহ ফি তাময়িজিস সাহাবা: ৪/২৭৩)

এই নীরবতা ওমরকে ভীষণ কষ্ট দিয়েছিল। ওসমানের প্রত্যাখ্যানের চেয়েও আবু বকরের নীরবতা তাঁকে বেশি ব্যথিত করেছিল। তাঁর মনে তখন নানা প্রশ্ন জাগতে থাকে—কেন তাঁর মেয়েকে কেউ গ্রহণ করতে চাইছে না? তাঁর সঙ্গীদের এমন আচরণের কারণ কী?

বিয়ের পর তিনি ওলিমার আয়োজন করেছিলেন। তবে সেই ওলিমাও ছিল সাদামাটা। সেখানে মুহাজিরদের আপ্যায়ন করা হয়, আর খাবার হিসেবে ছিল ‘হাইস’ ও ছাতু।
আরও পড়ুন

ওমর (রা.) ছিলেন ইসলামের এক মহান নেতা, কিন্তু একই সঙ্গে একজন স্নেহময় পিতাও। তাঁর কষ্ট, উদ্বেগ ও হতাশা প্রমাণ করে যে বড় মানুষদের জীবনেও ব্যক্তিগত বেদনা থাকে। ইসলামের ইতিহাস শুধু যুদ্ধ ও বিজয়ের ইতিহাস নয়; এটি মানুষের অনুভূতি, ভালোবাসা, দুঃখ ও পারিবারিক সম্পর্কেরও ইতিহাস।

কিছুদিন পর রাসুল (সা.) নিজেই তাঁকে আনন্দের সংবাদ শোনান। বলেন, ‘ওমর, আমি কি তোমাকে ওসমানের চেয়ে উত্তম একজন জামাতার কথা বলব না? আর ওসমানকে তোমার চেয়ে উত্তম শ্বশুরের কথা জানাব না?’

ওমর আগ্রহভরে বললেন, ‘অবশ্যই বলুন, আল্লাহর রাসুল!’

রাসুল (সা.) জানালেন যে তিনি নিজেই হাফসাকে বিয়ে করবেন, আর তাঁর অপর কন্যা উম্মে কুলসুমকে বিয়ে দেবেন ওসমানের সঙ্গে। (সিয়ারু আলামিন নুবালা: ২/২২৮) 

এই সংবাদে ওমরের মন ভরে গেল আনন্দে। তাঁর মেয়ে শুধু পুনর্বিবাহের সুযোগই পেলেন না, বরং তিনি হয়ে গেলেন মুমিনদের জননী, ইসলামের যাকে বলে উম্মুল মুমিনিন। হাফসার জীবনের এ অধ্যায় আল্লাহর বিশেষ রহমত ও সম্মানের নিদর্শন হয়ে রইল। যিনি কিছুদিন আগেও বিধবা হয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন, তিনিই পরিণত হলেন নবীজির ঘরের সদস্যে।

পরে ওমরের সঙ্গে দেখা করে আবু বকর (রা.) সঙ্গে তাঁর নীরবতার কারণ ব্যাখ্যা করে বলেন, ‘তুমি নিশ্চয়ই আমার আচরণে কষ্ট পেয়েছিলে? আমি আগেই জানতে পেরেছিলাম যে নবীজি হাফসার ব্যাপারে আলোচনা করেছেন। তাই আমি মন্তব্য করিনি। কারণ, আমি রাসুলের ব্যক্তিগত কথা প্রকাশ করতে চাইনি। আর যদি রাসুল তাঁকে বিয়ে না করতেন, তবে আমি অবশ্যই তাঁকে বিয়ে করতাম।’ (সিয়ারু আলামিন নুবালা: ২/২২৮) 

এই কথাগুলো আবু বকরের চরিত্রের মহান দিক তুলে ধরে। তিনি বন্ধুর কষ্ট বুঝেছিলেন, কিন্তু রাসুলের গোপনীয়তা রক্ষা করাকে অগ্রাধিকার দিয়েছিলেন। একই সঙ্গে তাঁর আন্তরিকতাও প্রকাশ পেয়েছে যে তিনি সত্যিই হাফসাকে বিয়ে করতে আগ্রহী ছিলেন। এতে সাহাবিদের পারস্পরিক সম্পর্ক, সততা ও বিশ্বস্ততার এক অসাধারণ চিত্র ফুটে ওঠে। 

এই বিয়ে অনুষ্ঠিত হয় তৃতীয় হিজরির শাবান মাসে। সে সময় হাফসার বয়স ছিল প্রায় ২০ বছর। এই বিয়ের মধ্য দিয়ে শুধু একটি পারিবারিক সম্পর্কই গড়ে ওঠেনি; বরং ইসলামি সমাজের ভেতরে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়েছিল। (তাহজিবুল কামাল: ৩/১৫৩) 

বিয়ের মোহর ও উপহারের মধ্যেও ছিল নবীজির জীবনের সরলতা। তিনি দিরহামের (রৌপ্যমুদ্রা) পাশাপাশি হাফসাকে দিয়েছিলেন একটি বিছানা, দুটি বালিশ, একটি বড় চাদর ও দুটি সবুজ পাত্র। সেই চাদরের অর্ধেক তাঁরা বিছানা হিসেবে ব্যবহার করতেন, আর অর্ধেক শরীরে দিতেন।

এতে বোঝা যায়, রাসুলের জীবন ছিল অত্যন্ত সাধারণ ও অনাড়ম্বর। তিনি পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান মানুষ হয়েও বিলাসিতাকে জীবনের অংশ বানাননি। (তাহযিবুল কামাল: ৩/১৫৩) 

এই সংবাদে ওমরের মন ভরে গেল আনন্দে। তাঁর মেয়ে শুধু পুনর্বিবাহের সুযোগই পেলেন না, বরং তিনি হয়ে গেলেন মুমিনদের জননী, ইসলামের যাকে বলে উম্মুল মুমিনিন।
আরও পড়ুন

বিয়ের পর তিনি ওলিমার আয়োজন করেছিলেন। তবে সেই ওলিমাও ছিল সাদামাটা। সেখানে মুহাজিরদের আপ্যায়ন করা হয়, আর খাবার হিসেবে ছিল ‘হাইস’ ও ছাতু। ‘হাইস’ মানে খেজুর, ঘি ও পনির মিশিয়ে তৈরি একধরনের খাবার। এই সাধারণ আয়োজন প্রমাণ করে যে ইসলামে বিয়ের মূল সৌন্দর্য জাঁকজমকে নয়, বরং বরকত, ভালোবাসা ও তাকওয়ায় নিহিত। (আওযাজুন নাবিয়্যি: ৫৭) 

হজরত হাফসার জীবন মুসলিম নারীদের জন্য এক অনন্য শিক্ষা। তিনি ছিলেন ধৈর্যশীলা, জ্ঞানী ও ইবাদতগুজার নারী। তাঁর জীবনের এই অধ্যায় আমাদের শেখায় যে কষ্টের পরেই আল্লাহ স্বস্তি দান করেন। বিধবা হওয়া জীবনের সমাপ্তি নয়; বরং আল্লাহ চাইলে তার মধ্য দিয়েই নতুন সম্মান ও কল্যাণের দরজা খুলে যেতে পারে।

একই সঙ্গে ওমরে ভূমিকা মুসলিম সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তিনি সমাজের কুসংস্কারকে ভয় করেননি। তিনি একজন পিতার দায়িত্ব পালন করেছেন সাহস ও আন্তরিকতার সঙ্গে।

বর্তমান সমাজেও অনেক পিতা-মাতা বিধবা কন্যার পুনর্বিবাহ নিয়ে সংকোচে ভোগেন। অথচ ইসলামের শিক্ষা হলো নারীর নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা। ওমরের আদর্শ অনুসরণ করলে সমাজ আরও মানবিক ও কল্যাণময় হতে পারে।

এই পুরো ঘটনা সাহাবিদের জীবনের আন্তরিকতা, মানবিকতা ও ইমানি সৌন্দর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে যেমন একজন পিতার মমতা আছে, তেমনি আছে বন্ধুদের বিশ্বস্ততা, নবীজির দয়া ও ইসলামের বাস্তবমুখী শিক্ষা।

হজরত হাফসার জীবনের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়—আল্লাহর ফয়সালায় কখনো হতাশ হওয়া উচিত নয়। মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে, তখনই হয়তো আল্লাহ তার জন্য আরও বড় সম্মান ও কল্যাণের ব্যবস্থা করে রাখেন।

  • আহমাদ সাব্বির : আলেম ও লেখক