প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারুকার্য ও নির্মাণশৈলীর বিবেচনায় মোগল স্থাপত্যের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া মুড়াপাড়ার শাহি মসজিদ। প্রায় সাড়ে ৫০০ বছরের পুরোনো এই মসজিদ।
বরবক শাহের নামানুসারে মসজিদটির নামকরণ করা হয় শাহি মসজিদ। বর্গাকার মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ ৪০ ফুট করে। চারপাশের দেয়াল ৬ ফুট ৮ ইঞ্চি চওড়া। পূর্বপাশে রয়েছে খিলান আকৃতির প্রবেশপথ। এর ইটের দৈর্ঘ্য ১২ ইঞ্চি, প্রস্থ ১০ ইঞ্চি এবং চওড়া ২ ইঞ্চি।
শাহি মসজিদের পাশে রয়েছে ৫টি কবর।
কীভাবে যাবেন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সিএনজিতে করে মুড়াপাড়ার শাহি মসজিদে যাওয়া যায়।