তারাবিহতে আজ: ২৬তম তারাবিহ
তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা মুলক, আয়াত: ১-৩০
এ অংশের বিষয়বস্তু:
সবকিছুর প্রভূ আল্লাহ। আল্লাহর সৃষ্টি নিখুঁত। আল্লাহর প্রভুত্ব যাঁরা অস্বীকার করেন, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। যারা আল্লাহর প্রভুত্ব স্বীকার করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার।
আল্লাহর একত্ব ও প্রভুত্বের যুক্তি ও প্রমাণ।
পুনরুত্থান ও বিচার অনিবার্য।
আল্লাহর একত্বের যুক্তি।
সুরা কলম, আয়াত: ১-৫২
এ অংশের বিষয়বস্তু:
মুহাম্মদ সত্য রাসুল। পাপিদের আনুগত্যে নিষেধাজ্ঞা।
অনুগত ও অপরাধী এক নয়। অস্বীকারকারীদের নিয়ে সতর্কতা। রাসুলকে ধৈর্য ধরার পরামর্শ।
কোরআন প্রত্যাখ্যানকারীদের দাম্ভিকতা। কোরআন বিশ্ববাসীর জন্য উপদেশ।
সুরা হাককা, আয়াত: ১-৫২
এ অংশের বিষয়বস্তু:
অতীতে আখিরাত অস্বীকার করা জাতিরা ধ্বংস হয়েছে। কিয়ামতের দৃশ্য বর্ণনা।
বিশ্বাসীরা আমলনামা পাবে ডানহাতে, থাকবে মহাসুখে।
অপরাধীরা আমলনামা পাবে বাঁহাতে, পরকালে তাদের অশেষ দুর্দশা।
কোরআন আল্লাহর কাছ থেকে অবতীর্ণ। কোরআন অবিশ্বাসীদের হতাশ করে দেয়।
সুরা মাআরিজ, আয়াত: ১-৪৪
এ অংশের বিষয়বস্তু:
অবিশ্বাসীরা কিয়ামত প্রতিরোধ করতে পারবে না। কিয়ামত ও হাশরের দৃশ্য বর্ণনা।
মানুষের স্বভাব। ধার্মিকদের বৈশিষ্ট্য।
অবিশ্বাসীদের অবস্থা। পুনরুত্থান অবশ্যই ঘটবে।
সুরা নূহ, আয়াত: ১-২৮
এ অংশের বিষয়বস্তু:
নিজ জাতির কাছে নূহ (আ.)–এর মাধ্যমে আল্লাহর প্রতি ইবাদত এবং রাসুলের প্রতি আনুগত্য প্রকাশের মর্মস্পর্শী দাওয়াত। দাওয়াতের বিভিন্ন পদ্ধতি। তাঁর জাতির পক্ষে তাঁকে প্রত্যাখ্যান এবং তাঁর বিরুদ্ধে চরম ষড়যন্ত্র। অবশেষে জাতির ওপর নূহের বদদোয়া এবং তাদের সম্মিলিত ধ্বংস।
সুরা জিন, আয়াত: ১-২৮
এ অংশের বিষয়বস্তু:
একদল জিন রসুলকে জানায় তারা কোরআন শুনেছে। নিজ জাতির কাছে গিয়ে জিনদের ইমান ও ইসলামের দাওয়াত দেওয়া।
রাসুলকে তওহিদ ও আখিরাতের দাওয়াত দেওয়ার নির্দেশ।
সুরা মুজাম্মিল, আয়াত: ১-২০
এ অংশের বিষয়বস্তু:
রাসুল(সা.)কে আত্মগঠনের উদ্দেশ্যে রাতে নামাজে দাঁড়ানোর এবং কোরআন পাঠের নির্দেশ।
দাওয়াত প্রত্যাখ্যানকারীদের উপেক্ষা করার জন্য রাসুলকে পরামর্শ এবং প্রত্যাখ্যানকারীদের ভর্ৎসনা।
রাসুলকে প্রত্যাখ্যান করায় ফিরাউনের চরম পরিণতি।
বিচারদিনকে ভয় করার আহ্বান।
রাসুল (সা.) ও তাঁর সঙ্গীদের আত্মগঠনচর্চায় আল্লাহর সন্তোষ প্রকাশ।
সুরা মুদ্দাসির, আয়াত: ১-৫৬
এ অংশের বিষয়বস্তু:
রাসুল(সা.)কে আত্মগঠনের প্রক্রিয়া সম্পর্কে নির্দেশ।
কিয়ামতের দিনের কঠোরতা।
রাসুলের বিরোধিতাকারীদের করুণ পরিণতির ভবিষ্যদ্বাণী।
জাহান্নামের ফেরেশতাদের সংখ্যা অবিশ্বাসীদের জন্য ফিতনা।
জাহান্নাম ভয়াবহ জিনিস।
প্রত্যেক ব্যক্তি নিজের উপার্জনের কাছে বন্ধক।
সুরা কিয়ামা, আয়াত: ১-৪০
এ অংশের বিষয়বস্তু:
কিয়ামত নিয়ে মানুষের অবিশ্বাস। তারপরও কিয়ামত হবে।
সেদিন কারও মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল, কারও বিষণ্ন।
তওহিদ ও আখিরাতের যুক্তি।
সুরা আদ-দাহর, আয়াত: ১-৪০
এ অংশের বিষয়বস্তু:
মানুষ সৃষ্টির উদ্দেশ্য তাকে পরীক্ষা করা। মানুষকে দুটি চলার পথ: ১. আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশে, ২. আল্লাহর প্রতি অকৃতজ্ঞতার।
অকৃতজ্ঞদের অশুভ পরিণতি।
কৃতজ্ঞ বান্দাদের উত্তম গুণ এবং পরকালে অফুরন্ত পুরস্কারের বিবরণ।
কোরআন আল্লাহর অবতীর্ণ কিতাব। আল্লাহর প্রতি অবনত থাকার নির্দেশনা।
সুরা মুরসালাত, আয়াত: ১-৫০
এ অংশের বিষয়বস্তু:
কিয়ামত অবশ্যম্ভাবী। এর প্রত্যাখ্যানকারীরা ধ্বংস হবে।
আল্লাহ্ মানুষ সৃষ্টি করেছেন সুষম করে।
পৃথিবীকে সৃষ্টি করেছেন মানুষের উপযোগী করে।
কিয়ামত হবে অবিশ্বাসীদের জন্য বেদনাদায়ক, কিন্তু মুত্তাকিদের জন্য সুখকর।