শবে বরাতের রোজা ২০২৬: সাহরি ও ইফতারের সময়সূচি

ছবি: পেক্সেলস

আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাতের রোজা। ধর্মপ্রাণ মুসলমানরা আজ মঙ্গলবার দিবাগত রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে শবে বরাত পালন করবেন এবং পরদিন রোজা রাখবেন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, ২০২৬ সালের শবে বরাত ও তৎসংলগ্ন রোজার সাহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

সাহরি ও ইফতারের সময়

আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬ (১৫ শাবান) রোজার জন্য সময়সূচি নিচে দেওয়া হলো:

  • সাহরির শেষ সময়: ভোর ৫:২০ টা

  • কাল ফজর শুরু: ভোর ৫:২৩টা

  • ইফতারের সময়: সন্ধ্যা ৫:৫০ টা

উল্লিখিত সময়টি শুধু ঢাকার জন্য প্রযোজ্য। দেশের অন্যান্য অঞ্চলের রোজাদারদের ঢাকার সময়ের সঙ্গে স্থানীয় সময়ের পার্থক্য অনুযায়ী সাহরি ও ইফতার করতে হবে।

আরও পড়ুন

জেলাভিত্তিক সময়ের পরিবর্তন

ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী, ভৌগোলিক অবস্থানের কারণে ঢাকার সময়ের সাথে দেশের অন্যান্য জেলাগুলোর সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। দূরত্বের ওপর ভিত্তি করে ঢাকার সময়ের সাথে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতার সম্পন্ন করতে হবে।

যেমন— ঢাকার চেয়ে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সাহরি ও ইফতারের সময় কিছুটা পরে হয়, আবার পূর্বাঞ্চলের জেলাগুলোতে কিছুটা আগে সম্পন্ন হয়। রোজাদারদের নিজ নিজ এলাকার স্থানীয় মসজিদের সূচি বা ইসলামিক ফাউন্ডেশনের জেলাভিত্তিক ক্যালেন্ডার অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন