১৬১৩৬ নম্বরে কল করে পাওয়া যাবে হজের পরামর্শ

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে গতকাল মুখর হয়ে ওঠে আরাফাতের ময়দান। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশে্য ও পাপমুক্তির আকুল বাসনায় সেখানে সমবেত হন লাখো ধর্মপ্রাণ মুসলমান। মহান আল্লাহ তাআলার অনুগ্রহ চেয়ে মোনাজাত করেন তাঁরা l ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ হেল্প লাইন ১২ মার্চ থেকে চালু করবে সরকার। ১৬১৩৬ নম্বরে কল করে পাওয়া যাবে হজ সংশ্লিষ্ট পরামর্শ। এ তথ্য জানিয়ে ২ মার্চ ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, আগামী ১২ মার্চ হজ ব্যবস্থাপনার যুগান্তকারী পরিবর্তন হিসেবে হজ কল সেন্টারভিত্তিক শর্ট কোড (হজ হেল্প লাইন) ‘১৬১৩৬’ উদ্বোধন করা হবে। এটি হজ ব্যবস্থাপনায় একটি বড় মাইলফলক।বর্তমানে হজ কল সেন্টারভিত্তিক শর্ট কোর্ড (হজ হেল্প লাইন) ১৬১৩৬ পরীক্ষামূলকভাবে চালু আছে।

আরও পড়ুন

হজ গমনেচ্ছুদের সব ধরনের তথ্য হেল্প লাইনের মাধ্যমে যাবে। কবে ভিসা হবে, নিবন্ধন কীভাবে করতে হয় সে বিষয়ে যদি আরও কোনো সহযোগিতা লাগে। কেউ হয়তো নাম ভুল করেছে, কীভাবে তা সংশোধন করবে। হজ কার্যক্রম নিয়ে নানা ধরনের তথ্য থাকে, যেগুলো মানুষ জানতে চায়। সেসব বিষয়ে পরামর্শ মানুষ হেল্প লাইনে ফোন করে পারে।

 চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ হতে পারে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে হজযাত্রী নিবন্ধন। চলবে ৭ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন