তারাবিহতে আজ:  ১৬তম তারাবিহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।

সুরা ফুরকান, আয়াত: ২১-৭৭

 এ অংশের বিষয়বস্তু:

  • অবিশ্বাসীদের হাস্যকর দাবি। বিচারের দিন কাফিরদের জন্য কঠিন।

  • রাসুল বলবেন, হে আল্লাহ, আমার লোকেরা কোরআন পরিত্যাগ করে রেখেছিল।

  • কোরআন একত্রে নাজিল না করার কারণ।

  • বিভিন্ন জাতি প্রত্যাখ্যান করেছিল তাদের নবীদের। তাদের পরিণতি।

  • মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ।

  • আল্লাহর প্রতি মানুষের অকৃতজ্ঞতা।

  • আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলি।

সুরা শোআরা, আয়াত: ১-২২৭

 এ অংশের বিষয়বস্তু:

  • লোকেরা কোরআনের প্রতি ইমান আনছে না

  • ফেরাউনের কাছে মুসা (আ.)–এর দাওয়াত এবং মুসার সঙ্গে ফেরাউনের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ইতিহাস।

  • ইবরাহিম (আ.) জাতির কাছে তাওহিদের দাওয়াত দান এবং তাদের প্রতি তাঁর উপদেশ।

  • নূহ (আ.)–এর দাওয়াত এবং তাঁর সঙ্গে তাঁর জাতির সংঘাত।

  • আদ জাতির কাছে হুদ (আ.)–এর দাওয়াত। আদ জাতির দাওয়াত প্রত্যাখ্যান এবং তাদের ধ্বংস। সামুদ জাতির কাছে সালেহ (আ.)–এর দাওয়াত। সামুদ জাতির হঠকারিতা ও ধ্বংস।

  • লুত (আ.)–এর জাতির কাছে তাঁর দাওয়াত। তাদের অবাধ্যতা ও তাদের ধ্বংসের ইতিহাস।

  • আইকাবাসীর কাছে শুয়াইব (আ.)–এর দাওয়াত, শুয়াইবকে তাদের প্রত্যাখ্যান ও তাদের ধ্বংস

  • কোরআন অকাট্যভাবে রাব্বুল আলামিনের কিতাব। কোরআনের ব্যাপারে প্রত্যাখ্যানকারীদের অভিযোগের জবাব।

  • নবীর প্রতি শিরকের ব্যাপারে সতর্কবাণী। নিকট আত্মীয়দের দাওয়াত দানের নির্দেশ। অনুসারীদের প্রতি দয়াপরবশ হওয়ার নির্দেশ। কবিদের আদর্শহীনতা। ইমানদার কবিরাই সঠিক পথে থাকতে পারে।

সুরা নমল, আয়াত: ১-৫৯

 এ অংশের বিষয়বস্তু:

  • কোরআন বিশ্বাসীদের জন্য পথনির্দেশ।

  • মুসা (আ.)-এর নবুয়ত ও মুজিজা। ফেরাউনের আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান।

  • সুলাইমান (আ.)-কে আল্লাহর সমৃদ্ধ সাম্রাজ্য দান।

  • সামুদ জাতিকে সালেহ (আ.)-এর দাওয়াত দেওয়া।

  • সালেহ (আ.)–এর বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ও বিনাশ।

  • লুত (আ.)–কে দিয়ে তাঁর জাতিকে সংশোধনের চেষ্টা। তাদের প্রত্যাখ্যান ও ধ্বংস।