তারাবিহতে আজ: চতুর্দশ তারাবিহ
তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা আম্বিয়া, আয়াত: ১-১১২
এ অংশের বিষয়বস্তু:
মানুষের হিসাব–নিকাশের সময় আসন্ন।
আকাশ ও পৃথিবীর সব কথাই আল্লাহ জানেন
রাসুল ও কিতাবের ব্যাপারে লোকদের আপত্তি। অথচ আল্লাহর কিতাবই তাদের মুক্তির পথ।
সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হয়েছে।
জীবন সৃষ্টির তত্ত্ব।
সব মানুষ মরণশীল।
নবীদের প্রতি সমাজের বিরূপ আচরণ। অবিশ্বাসীরা জালিম। কিয়ামতের দিন আল্লাহ সুবিচার করবেন।
নিজ পিতা ও জাতির কাছে ইবরাহিম ( আ.)–এর তাওহিদের দাওয়াত ও তাওহিদের যুক্তি। ইবরাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ। আল্লাহ আগুনকে শীতল করে দেন। ইবরাহিমের বংশধরদের নেতৃত্ব প্রদান এবং তাদের জন্য কল্যাণের নির্দেশ। লুত জাতির অপকর্ম।
নূহ (আ.)-কে তাঁর জাতির চক্রান্ত থেকে উদ্ধার।
দাউদ (আ.) ও সুলাইমান (আ.)-এর প্রতি আল্লাহর অনুগ্রহ।
আইউব (আ.), ইসমাইল (আ.), ইদ্রিস (আ.), জুলকিফল (আ.), ইউনুস (আ.), জাকারিয়া (আ.) এবং মরিয়ম (আ.)-এর প্রতি আল্লাহর অনুগ্রহ। তাঁরা সবাই ছিলেন একই আদর্শের অনুসারী।
ইয়াজুজ মাজুজের প্রকাশ। মানুষের হিসাব–নিকাশের সময় আসন্ন।
আল্লাহর পরিবর্তে অন্য কারও উপাসনা করলে ও তাদের উপাসনা করা জাহান্নামের ইন্ধন। যারা ভালো কাজে প্রতিযোগিতা করে, তারা থাকবে জান্নাতে।
সুরা হজ, আয়াত: ১-৭৮
এ অংশের বিষয়বস্তু:
কিয়ামতের ভয়াবহতা। পুনরুত্থানের বিষয়ে সন্দেহ পোষণকারীদের জন্য মানুষ সৃষ্টি ও পানির সাহায্যে শুকনো ভূমি থেকে উদ্ভিদ উৎপন্নের উপমা।
যারা সীমালঙ্ঘনকারী, তারা দুনিয়া ও আখিরাত দুটোই হারায়। কিয়ামতের দিন আল্লাহ সব ধর্মবিশ্বাসীর মধ্যে ফয়সালা করবেন। মহাবিশ্বের সবকিছু আল্লাহকে সিজদা করে। কিন্তু সব মানুষ আল্লাহকে সিজদা করে না, তারা জাহান্নামে যাবে।
যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, তারা জান্নাতে প্রবেশ করবে। যারা অবিশ্বাস করে এবং আল্লাহর পথে বাধা দেয়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
কাবা নির্মাণ ও হজের ইতিহাস। কোরবানির বিধান।
আল্লাহর রাসূলকে যুদ্ধের অনুমতি প্রদান। ইসলামি রাষ্ট্রের কার্যক্রম।
সব নবীকে তাদের জাতির লোকেরা প্রত্যাখ্যান করেছিল। ফলে আল্লাহ তাদের পাকড়াও করেছিলেন। রাসুল একজন সতর্ককারী। আল্লাহর পথে হিজরত ও শাহাদাতের মর্যাদা। আল্লাহ মহাবিশ্বের মালিক ও পরিচালক। আল্লাহ প্রত্যেক উম্মতকে ইবাদতের পদ্ধতি দিয়েছেন। অবিশ্বাসীরা কোরআনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
আল্লাহর সঙ্গে যাদেরকে শরিক করা হয়, তারা সম্পূর্ণ অক্ষম। মুমিনদের প্রতি উপদেশ