তারাবিহতে আজ: ১৮ তম তারাবিহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।

সুরা আনকাবুত, আয়াত: ৪৫-৬৯,

এ অংশের বিষয়বস্তু:

  • আল্লাহর কিতাব অনুসরণ এবং নামাজের নির্দেশ।

  • কোরআনের নিয়ে বিভিন্ন অভিযোগের জবাব।

  • হিজরতের অনুমতি, তাওহিদের যুক্তি।

 সুরা রুম, আয়াত: ১-৬০

 এ অংশের বিষয়বস্তু:

  • রোম সাম্রাজ্যের পরাজয় এবং বিজয় সম্পর্কে ভবিষ্যদ্বাণী।

  • তাওহিদ ও আখিরাতের পক্ষে যুক্তি।

  • আল্লাহর বিভিন্ন অনুগ্রহের বিবরণ।

  • উপদেশ, নসিহত এবং শিরকের খণ্ডন।

  • পৃথিবীতে বিপর্যয়ের কারণ মানুষের অপকর্ম।

  • মুক্তির উপায় আল্লাহর আনুগত্য। পুনরুত্থানের পক্ষে যুক্তি।

  • কোরআনে সব কিছুর উপদেশ দেওয়া হয়েছে।

সুরা লুকমান, আয়াত: ১-৩৪

 এ অংশের বিষয়বস্তু:

  • কোরআন সঠিক পথনির্দেশক। আল্লাহ এক।

  • নিজ পুত্রের প্রতি লুকমান হাকিমের উপদেশ।

  • মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ।

  • অবিশ্বাসীদের জন্য কঠিন শাস্তি।

  • মহাবিশ্বের স্বত্ত্বাধিকারী আল্লাহ। হিসাবের দিনে ভয় পাওয়ার আহ্বান। পাঁচটি বিষয় শুধু আল্লাহ জানেন।

 সুরা সাজদা, আয়াত: ১-৩০

এ অংশের বিষয়বস্তু:

  • কোরআন আল্লাহর কিতাব, কোরআন নাজিলের উদ্দেশ্য।

  • আল্লাহর মহাবিশ্ব সৃষ্টি এবং পরিচালনব্যবস্থা।

  • মানুষ তাঁর নিখুঁত সৃষ্টি। মানুষের অবিশ্বাস বড় বোকামি।

  • অবিশ্বাসীদের করুণ পরিণতি।

  • বিশ্বাসীদের বৈশিষ্ট্য ও শুভ পরিণতি।

  • সীমালঙ্ঘনকারীদের করুণ পরিণতি। আল্লাহর আয়াত প্রত্যাখ্যানকারীদের জন্য কঠিন শাস্তি। আল্লাহর কিতাব অনুসরণকারীদের সাফল্য।

সুরা আহজাব, আয়াত: ১-৩০

 এ অংশের বিষয়বস্তু:

  • মুনাফিকদের আনুগত্যের নিষেধাজ্ঞা।

  • আহজাব যুদ্ধে আল্লাহর সাহায্যের বিবরণ। মুনাফিকদের পলায়ন।

  • মুমিনদের আদর্শ আল্লাহর রাসুল। মুমিনদের কর্মনীতি।

  • ইহুদিদের মদিনা থেকে উৎখাত।

  • নবীর স্ত্রীদের জন্য উপদেশ ও বিশেষ বিধান।