কোরআন নাজিল হওয়ার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরআন আর রোজার সম্পর্ক গভীর। কোরআন নাজিল হয়েছে মর্যাদাপূর্ণ রাত শবে কদরে। এরপর নবুওয়াতের ২৩ বছর ধরে তা নবী করিম (সা.)-এর ওপর নাজিল হতে থাকে। শবে কদর পড়েছে রোজার মাসে। আল্লাহ বলেন, ‘রমজান মাস, এতে মানুষের পথ প্রদর্শক ও সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসা রূপে কোরান অবতীর্ণ হয়েছিল। তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে, সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে। আর যে রোগী বা মুসাফির, তাকে অন্য দিনে এ সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদেরকে কষ্ট দিতে চান না, যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পার ও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পার, আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পার।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৫)

আরও পড়ুন

আল্লাহ পবিত্র রমজানের একটি বিশেষ রাত সম্পর্কে বলেছেন, ‘আমি তো এ কোরআন অবতীর্ণ করেছি এক লাইলাতুল মুবারকে (সৌভাগ্যের রাত্রিতে) আমি তো সতর্ককারী।’ (সুরা দুখান, আয়াত: ৩) আল্লাহ আরও বলেন, ‘আমি এ কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে (মহিমান্বিত রাত্রিতে)।’ (সুরা কদর, আয়াত: ১, কোরান শরিফ: সরল বঙ্গানুবাদ, মুহাম্মদ হাবিবুর রহমান, প্রকাশক প্রথমা প্রকাশন)

নবী করিম (সা.) প্রতিদিন জিবরাইল (আ.)-কে কোরআন পড়ে শোনাতেন। কারও কারও মতে, এ রকম সময়েই জিবরাইল (আ.) তাঁকে জানিয়েছেন কোরআনের কোন আয়াতগুলো কার্যকর থাকবে আর কোনগুলো রহিত হয়ে গেছে।

আরও পড়ুন