হবিগঞ্জের শঙ্করপাশা শাহি মসজিদ

হবিগঞ্জ সদর থেকে রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামে শাহি মসজিদ। মসজিদের নকশা ও ইটের বৈচিত্র্যময় গাঁথুনি দৃষ্টি কাড়ে সবার।

মসজিদটি এক গম্বুজবিশিষ্ট। সুলতানি আমলের বর্গাকার এ মসজিদের দেয়ালের দৈর্ঘ্য ২১ ফুট ৫ ইঞ্চি। এর সামনে পাঁচ ফুট চার ইঞ্চি প্রশস্ত বারান্দা।

মসজিদের চারটি কোণে রয়েছে চারটি অষ্টভুজাকৃতির বুরুজ। উত্তর ও দক্ষিণ দিকের দেয়ালেও একই রকম বুরুজ রয়েছে।

মসজিদের পূর্বদিকের সদরে রয়েছে খাঁজ আর খিলানশোভিত তিনটি প্রবেশপথ। মধ্যবর্তী প্রবেশপথটি অন্য দুটি প্রবেশপথ থেকে প্রশস্ত ও উঁচু। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে আছে বারান্দা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীভাবে যাবেন

হবিগঞ্জ সদর থেকে উচাইল শঙ্করপাশা জামে মসজিদের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। সদর উপজেলা থেকে বাসে অথবা সিএনজিতে করে মসজিদে যাওয়া যায়।