হজে যেতে চাইলে এখনই প্রস্তুতি নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একনজরে হজের কার্যক্রম
একনজরে হজের কার্যক্রম

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার যাঁরা হজে যেতে চান, তাঁদের এখনই প্রস্তুতি শুরু করা দরকার। অন্তত মানসিক প্রস্তুতি। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া যায়।
হজে যেতে চাইলে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকাসহ নিবন্ধন করতে হবে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে। বাকি টাকা পরিশোধের জন্য সময় পাওয়া যাবে ১০ জুন পর্যন্ত। নির্ধারিত ব্যাংকে টাকা জমা দিতে হবে।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও পরিচালক হজ মো. মিজানুর রহমান জানালেন, এবার হজে যেতে চাইলে নিজ উদ্যোগে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) তৈরি করতে হবে। সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় যেভাবেই যান না কেন, কোথায় এবং কীভাবে থাকবেন, তা আগেই জেনে নেওয়া জরুরি। হজ প্যাকেজে সৌদি আরবে যাওয়া-আসা, মক্কা-মদিনায় থাকা-খাওয়াসহ প্যাকেজ সুবিধাগুলো চুক্তিপত্রে বুঝে নিতে হবে। প্রয়োজনে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলাপ করুন। পড়ে, বুঝে, যাচাই করে চুক্তিপত্রে সই করুন। হজের প্রয়োজনীয় তথ্য www.hajj.gov.bd-এ ওয়েবসাইটে পাওয়া যাবে।
এবার কত টাকা লাগবে
সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ রয়েছে। একটি প্যাকেজে হজযাত্রীর খরচ হবে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। অন্যটিতে খরচ হবে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। এ ছাড়া কোরবানির জন্য প্রতিটি প্যাকেজে আরও খরচ হবে (৫০০ রিয়াল) সাড়ে ১০ হাজার টাকা।
বেসরকারি ব্যবস্থাপনায় একাধিক প্যাকেজ রয়েছে। নূ্যনতম প্যাকেজ হলো ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। এ ছাড়া ৩ লাখ ৫৪ হাজার টাকা থেকে আরও বেশি টাকার প্যাকেজ রয়েছে।
পরামর্শ
 মক্কায় বাসার দূরত্ব নির্ধারিত হয় কাবা শরিফ থেকে। আর মদিনায় মসজিদে নববী থেকে। বাসস্থান কত দূর, তার ওপর নির্ভর করে হজের ব্যয়ের টাকা। অর্থাৎ কাবা শরিফ থেকে বাসার দূরত্ব কম হলে খরচ বেড়ে যাবে। যত বেশি দূরত্ব হবে, খরচও তত কম হবে। এসব বিষয় বিবেচনায় রেখে হজের প্যাকেজ ঠিক করুন।
 l প্রত্যেক হজযাত্রীর জন্য বিমানভাড়া ১ লাখ ২০ হাজার
২৫৭ টাকা, জেদ্দা-মক্কা-মদিনা-মিনা-আরাফাতের যাতায়াত ব্যয়, মিনায় তাঁবুভাড়া ও মোয়াল্লেম ফি ২৫ হাজার ৭৪ টাকা, স্থানীয় সেবামূল্য ৮০০ টাকা, প্রশিক্ষণ ফি ৩০০ টাকা ও আপৎকালীন তহবিল ২০০ টাকা, ব্যাগ বাবদ ১ হাজার ৭০০ টাকা খরচ হবে। এই খরচ সবার জন্য নির্ধারিত। বাকি টাকা মক্কা-মদিনায় বাড়িভাড়া, খাওয়া বাবদ খরচ, মিনা-আরাফাতে মোয়াল্লেমের অতিরিক্ত খরচ, হজ গাইড ও কোরবানির খরচ এজেন্সি প্যাকেজ অনুযায়ী ঠিক করে থাকে।
 ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির তালিকা www.haab-bd.com ঠিকানায়ও পাওয়া যাবে।
 হজ প্রশিক্ষণসহ অন্যান্য তথ্য ঢাকার আশকোনা হজ অফিসে দেওয়া হয়।
 সৌদি আরবের টিভি চ্যানেলে ২৪ ঘণ্টা মসজিদে নববী ও কাবা শরিফে তাওয়াফ সম্প্রচার করে, সম্ভব হলে সেসব চ্যানেল দেখলে আগে থেকে ওমরাহ, তাওয়াফ, মসজিদের ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।
 ছাপানো অথবা ইন্টারনেটে মক্কা, মদিনা, মিনা, আরাফাতের মানচিত্র পাওয়া যায়। সম্ভব হলে মানচিত্র দেখুন, তাহলে ওখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি সম্পর্কে একটা ধারণা পাবেন।
 হাজিদের একটি অংশ নিজে মুস্তাহালাকায় (পশুর হাট ও জবাই করার স্থান) গিয়ে কোরবানি দেন। একটি অংশ ইসলামি উন্নয়ন ব্যাংকে (আইডিবি) ৪৯০ রিয়াল জমা দিয়ে তাদের মাধ্যমে কোরবানি দেন। আইডিবির কুপন কিনে কোরবানি দেওয়া সৌদি সরকারের স্বীকৃত ব্যবস্থা।
 ভাষার ভিন্নতা, নতুন দেশ, নতুন পরিস্থিতির কারণে কিছুসংখ্যক হজযাত্রী সমস্যায় পড়ে থাকেন।
কয়েকবার হজ পালন করেছেন, এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, কিছুটা ধারণা থাকলে, সচেতন হলে অনেক সমস্যা দূর করা যায়। পাঠকের সুবিধার্থে তাঁদের কিছু পরামর্শ:
 কোনোভাবেই মধ্যস্বত্বভোগী, দালাল বা তথাকথিত মোয়াল্লেমের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন না।
 ঘোষিত হজ প্যাকেজের চেয়ে কম টাকায় হজে গেলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে।
 কোন কোন এজেন্সির বিরুদ্ধে সৌদি হজ মন্ত্রণালয়ের অভিযোগ রয়েছে, তা যাচাই করুন।
 সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় যেভাবেই হজে যান না কেন, হজ প্যাকেজের সুবিধা কী কী, ভালোভাবে বুঝে যাচাই করুন। আপনার প্রিয়জন অথবা পরিচিত যাঁরা আগে হজে গিয়েছেন, তাঁদের সঙ্গে এজেন্সির সুযোগ-সুবিধার ব্যাপারে পরামর্শ করুন। হজ প্যাকেজে কিছু খরচ নির্দিষ্ট আছে, যেমন বিমানভাড়া ও মোয়াল্লেম ফি। বাকি টাকা মক্কা-মদিনায় বাসস্থানের জন্য। হাজিদের আবাসন কোথায় হবে তার স্বচ্ছ ধারণা দেশ থেকেই জেনে রাখা প্রয়োজন।
 সম্ভব হলে নিজের পাসপোর্ট নিজে করান। কাউকে দিয়ে করালেও আপনার নাম-ঠিকানা পাসপোর্টে ঠিক আছে কি না যাচাই করে নিন।
 হজসংক্রান্ত নিয়মকানুন জানুন। প্রয়োজনে যাঁরা হজে গেছেন, তাঁদের সঙ্গে আলোচনা করুন।
 কিছু হজযাত্রী হেঁটে হজের আমলগুলো করে থাকেন। যেমন মক্কা থেকে মিনার দূরত্ব প্রায় আট কিলোমিটার। আরাফাত থেকে মুজদালিফার দূরত্ব প্রায় নয় কিলোমিটার। মুজদালিফা থেকে মিনার দূরত্ব প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার। এসব স্থানবিশেষে হেঁটে যেতে আপনার এক থেকে দুই ঘণ্টা সময় লাগতে পারে।
 মাহরাম (যেসব পুরুষের সঙ্গে দেখা করা জায়েজ। যেমন স্বামী, বাবা, আপন ভাই, আপন চাচা, আপন মামা, ছেলে ইত্যাদি) ছাড়া নারী হজযাত্রী এককভাবে হজে গমনের যোগ্য বিবেচিত হবেন না; নারী হজযাত্রীকে মাহরামের সঙ্গে একত্রে টাকা জমা দিতে হবে।
 প্রয়োজনীয় বই-পুস্তক, হজ গাইড সংগ্রহ করে পড়ুন। কয়েক বছর ধরে প্রথম আলো হজযাত্রীদের সহায়ক হজ গাইড প্রকাশ করে বিনা মূল্যে তা বিতরণ করে। এটি প্রথম আলোর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের কার্যালয় থেকে

সংগ্রহ করতে পারেন। অথবা, হজের আগে হজ ক্যাম্পে হজযাত্রীদের হাতে পৌঁছেও দেওয়া হয়।

হজ প্যাকেজে খরচের ভিন্নতা কেন?

একনজরে হজ
একনজরে হজ

প্যাকেজে সৌদি আরবে হজের জন্য অবস্থানের মেয়াদ, বিমানের ধরন (সরাসরি না অন্য বিমানবন্দর হয়ে সৌদি আরবে পৌঁছাবে), মক্কায় বাসার ধরন এবং তা কাবা শরিফ থেকে কত দূর, বাসায় লিফট আছে কি নেই, বাসা না হোটেল, খাবারের ব্যবস্থা আছে বা নেই, ঐতিহাসিক স্থানে বেড়ানোর ব্যবস্থা আছে বা নেই, কোরবানি আছে বা নেই ইত্যাদির ওপর নির্ভর করে। একইভাবে মদিনার ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। আবার হজের সময় মিনায় তাঁবুতে বা আজিজিয়ায় থাকা কিংবা না থাকা ইত্যাদির ওপর নির্ভর করে হজের খরচের টাকার অঙ্ক।
সরকারি ব্যবস্থাপনা
প্যাকেজ ১: সৌদি আরবের ভিসা, বিমানে যাওয়া-আসা, মক্কায় কাবা শরিফ থেকে সর্বোচ্চ ১ হাজার ২০০ মিটার ও মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৫০০ মিটারের মধ্যে তাসরিয়াযুক্ত (সৌদি হজ মন্ত্রণালয়ের যাচাই করা বাসস্থান) বাসায় থাকার ব্যবস্থা।
প্যাকেজ ২: সৌদি আরবের ভিসা, বিমানে যাওয়া-আসা, মক্কায় কাবা শরিফ থেকে সর্বোচ্চ দুই কিলোমিটার ও মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে তাসরিয়াযুক্ত বাড়িতে আবাসন।
এ ছাড়া উভয় প্যাকেজে মক্কায় ও মদিনায় সৌদি নিয়ম অনুযায়ী একটি খাট, একটি বেড, একটি বালিশ ও একটি কম্বল (কক্ষ শীতাতপনিয়ন্ত্রিত হবে, কোনো কোনো কক্ষে অতিরিক্ত পাখা থাকতে পারে), পাঁচ থেকে আটজনের জন্য একটি সংযুক্ত বা সাধারণ গোসলখানা-শৌচাগার, মিনায় তাঁবুতে প্রত্যেক হাজির জন্য জায়গা, জেদ্দা-মক্কা-মদিনা-মিনা-আরাফাতের ময়দানে যাওয়া-আসার জন্য পরিবহন, মক্কা ও মদিনায় সাধারণ চিকিৎসা, ফ্লাইটের আগে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে থাকার ব্যবস্থা, হজের আহকাম-আরকান সম্পর্কে নিবিড় প্রশিক্ষণ, বই-পুস্তক সরবরাহ প্রভৃতি সুবিধা পাবেন হাজিরা। প্রতি ৪৫ জন হাজির জন্য একজন গাইড নিয়োগ করা হবে।

সরকারি ব্যবস্থাপনায় খরচের খাত
দুই ধরনের প্যাকেজেই প্রতি হজযাত্রীর জন্য বিমানভাড়া ১ লাখ ২০ হাজার ২৫৭ টাকা, জেদ্দা-মক্কা-মদিনা-মিনা-আরাফাতের যাতায়াত ব্যয়, মিনায় তাঁবুভাড়া ও মোয়াল্লেম ফি ২৩ হাজার ১৮৪ টাকা, খাওয়ার খরচ ৩৩ হাজার ৬০০ টাকা, মিনা-আরাফাতে মোয়াল্লেমের অতিরিক্ত খরচ ১৯ হাজার ৬৩৫ টাকা, হজ গাইড ৭ হাজার ৭১১ টাকা, মিনা আরাফাতে ট্রেনভাড়া ৫ হাজার ২৫০ টাকা, স্থানীয় সেবামূল্য ৮০০ টাকা, হজ প্রশিক্ষণ ফি ৩০০ টাকা ও আপৎকালীন তহবিল ২০০ টাকা, খাবার খরচ বাবদ ৩৩ হাজার ৬০০, ব্যাগ বাবদ ১ হাজার ৭০০ টাকা
এ ছাড়া প্রতি হজযাত্রীর জন্য মক্কা-মদিনায় বাড়িভাড়া একটি প্যাকেজে ১ লাখ ৪২ হাজার ১০৭ টাকা, অন্য প্যাকেজে ৮৪ হাজার ৮৪০ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় খরচের খাত
হজ এজেন্সির মাধ্যমে প্রত্যেক হজযাত্রীর জন্য বিমানভাড়া ১ লাখ ২০ হাজার ২৫৭ টাকা, জেদ্দা-মক্কা-মদিনা-মিনা-আরাফাতের যাতায়াত ব্যয়, মিনায় তাঁবুভাড়া ও মোয়াল্লেম ফি ২৫ হাজার ৭৪ টাকা, স্থানীয় সেবামূল্য ৮০০ টাকা, প্রশিক্ষণ ফি ৩০০ টাকা ও আপৎকালীন তহবিল ২০০ টাকা, ব্যাগ বাবদ ১ হাজার ৭০০ টাকা খরচ হবে। এ ছাড়া মক্কা-মদিনায় বাড়িভাড়া, খাওয়া বাবদ খরচ, মিনা-আরাফাতে মোয়াল্লেমের অতিরিক্ত খরচ, হজ গাইড ও কোরবানির খরচ এজেন্সি প্যাকেজ অনুযায়ী ঠিক করে থাকে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর সংগঠন হলো হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। হাবের মূল কাজ হলো সৌদি ও বাংলাদেশ সরকারের হজ ও ওমরাহ নীতিমালা বাস্তবায়নে সহযোগিতা করা। হাবের ওয়েবসাইট www.haab-bd.com. ঠিকানা: সাত্তার সেন্টার (১৬তম তলা), হোটেল ভিক্টোরি, ৩০/এ নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা।

হজের টাকা কোন ব্যাংকে জমা দেবেন
হজের ব্যয় বাবদ টাকা নিম্নলিখিত ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়া যাবে: ১. এবি ব্যাংক লিমিটেড, ২. অগ্রণী ব্যাংক লিমিটেড, ৩. আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, ৪. বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, ৫. বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড, ৬. ব্যাংক এশিয়া লিমিটেড ৭. ব্র্যাক ব্যাংক লিমিটেড, ৮. ঢাকা ব্যাংক লিমিটেড, ৯. ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ১০. ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ১১. এক্সিম ব্যাংক লিমিটেড, ১২. ফারর্মাস ব্যাংক লিমিটেড, ১৩. ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড, ১৪. আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, ১৫. আইএফআইসি ব্যাংক লিমিটেড, ১৬. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড. ১৭. যমুনা ব্যাংক লিমিটেড, ১৮. জনতা ব্যাংক লিমিটেড, ১৯. মেঘনা ব্যাংক লিমিটেড, ২০. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ২১. মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ২২. মধুমতি ব্যাংক লিমিটেড, ২৩. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ২৪. ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ২৫. এনসিসি ব্যাংক লিমিটেড, ২৬. এনআরবি ব্যাংক লিমিটেড, ২৭. ওয়ান ব্যাংক লিমিটেড, ২৮. প্রাইম ব্যাংক লিমিটেড, ২৯. পূবালী ব্যাংক লিমিটেড, ৩০. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী, ৩১. রূপালী ব্যাংক লিমিটেড, ৩২. শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ৩৩. সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ৩৪. সোনালী ব্যাংক লিমিটেড, ৩৫. সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, ৩৬. সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, ৩৭. স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ৩৮. দি সিটি ব্যাংক লিমিটেড, ৩৯. দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ৪০. ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ৪১. ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ৪২. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড, ৪৩. উত্তরা ব্যাংক লিমিটেড, ৪৪. এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড।

পাসপোর্ট বানাবেন যেখানে
ঢাকায় আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় অবস্থিত। এটিসহ দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক
কার্যালয় রয়েছে। হজযাত্রীরা নিজ নিজ জেলা অনুযায়ী পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয় থেকে পাসপোর্ট বানাতে পারবেন। এ ছাড়া প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে পাসপোর্টের আলাদা শাখা রয়েছে, সেখান থেকেও ওই জেলায় বসবাসকারীরা পাসপোর্ট বানাতে পারবেন। আবেদনপত্রসহ আরও তথ্য www.passport.gov.bd ঠিকানায় পাওয়া যাবে।

হজের আবেদনপত্র
হজের আবেদনপত্র জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও বিভাগীয় কার্যালয়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দ্বীনি দাওয়াত বিভাগের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, তালিকাভুক্ত ব্যাংকের শাখা (যেখানে টাকা জমা দিতে হবে) এবং বাংলাদেশ সচিবালয়, ভবন নম্বর ৮, হজ শাখা, কক্ষ নম্বর ১০৩, ঢাকায় হজ অফিস, আশকোনা থেকে আবেদনপত্র সংগ্রহ এবং জমা করা যাবে। এ ছাড়া www.hajj.gov.bd অথবা www.mora.gov.bd ওয়েবসাইট থেকে অনলাইনে ফরম পূরণ করে ডাউনলোড ও প্রিন্ট আউট নিয়ে স্বাক্ষরসহ ওই সব কার্যালয়ের যেকোনোটিতে জমা দেওয়া যাবে।
আবেদনপত্র আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায়

গেলে নিজ নিজ এজেন্সি থেকে আবেদন সংগ্রহ ও জমা দেওয়া যাবে ৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে।

স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিষেধক
হজে যাওয়ার আগে প্রত্যেক হজযাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী হাসপাতালসহ বিভিন্ন জেলায় সরকারি মেডিকেল কলেজের হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিষেধক নিতে হবে। এ ছাড়া হজের আগে উত্তরা আশকোনা, হজ অফিসেও এ কাজটি সম্পন্ন করা হয়।
প্রত্যেক হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকা এবং স্বাস্থ্য সনদ গ্রহণ বাধ্যতামূলক। হজে যাওয়ার আগে এই স্বাস্থ্য সনদ নিতে হবে। আর ৭৫ বছর বা ততোধিক বয়স্ক হজযাত্রীদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গঠিত বোর্ডের বিশেষ স্বাস্থ্য সনদ গ্রহণ বাধ্যতামূলক।
সৌদি আরবে বিমানবন্দরে পৌঁছে প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্য সনদ, পরিচয়পত্র ও কবজি বেল্ট বহন করতে হয়। এটি বাধ্যতামূলক। তাই হজের আবেদনপত্রে স্বাস্থ্যসম্পর্কিত তথ্য যথাযথভাবে পূরণ করা জরুরি।

একনজরে হজের কার্যক্রম
হজ শব্দের আভিধানিক অর্থ ইচ্ছা করা। এর পারিভাষিক অর্থ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শরিয়তের নিয়মানুসারে নির্দিষ্ট সময়ে কাবা শরিফ ও সংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারত করা। ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো পবিত্র হজ।
১
কাবা শরিফ
২
মিনা
৩
আরাফাত
৪
মুজদালিফা
৫
জামারা
৭
৬
৮
১) ইহরাম বাঁধা ২) ৭-৮ জিলহজ মিনায় অবস্থান ৩) ৯ জিলহজ সূর্যোদয়ের পরে মিনা থেকে আরাফাতে অবস্থান এবং সূর্যাস্তের পরে মুজদালিফায় যাওয়া ৪) ৯ জিলহজ মুজদালিফায় রাতযাপন ৫) ১০ জিলহজ মিনায় বড় জামারাকে (শয়তান) কঙ্কর মারা, কোরবানি করা, মাথার চুল ফেলে দেওয়া ৬) ১২ জিলহজের মধ্যে তাওয়াফ জিয়ারত,সাঈ করা ৭) ১১, ১২ জিলহজ মিনায় জামারাকে (শয়তান) কঙ্কর মারা ৮) বিদায়ী তাওয়াফ
সূত্র: হজ মন্ত্রণালয়, সৌদি আরব

পাসপোর্ট
নিজ উদ্যোগে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) সংগ্রহ করুন। আবেদনপত্রসহ আরও তথ্য www.passport.gov.bd
ঠিকানায় পাওয়া যাবে।
মাধ্যম
সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় একাধিক প্যাকেজ রয়েছে। এর মধ্যে নূ্যনতম খরচ ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। এর চেয়ে কম টাকায় গেলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে।
নিবন্ধন
পূর্ণ নাম, এমআরপি পাসপোর্ট নম্বর, ঠিকানা উল্লেখ করে নির্ধারিত ব্যাংকে (সরকারি ব্যবস্থাপনায় ১,৫১,৬৯০ টাকা, বেসরকারি ব্যবস্থাপনায় ১,৪৮,৩৩১ টাকা জমা দিয়ে দিয়ে ৫ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে।
টাকা জমা
টাকা জমা দেওয়ার আগে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা এজেন্সিগুলো যাচাই করে নিন। কোনো কোনো এজেন্সির বিরুদ্ধে সৌদি হজ মন্ত্রণালয়ের অভিযোগ রয়েছে। রসিদ ছাড়া কাউকে টাকা দেবেন না।

হজবিষয়ক যেকোনো তথ্য
হজবিষয়ক যেকোনো তথ্য

নিয়মকানুন
প্রয়োজনীয় বই-পুস্তক,
প্রথম আলো হজ গাইড সংগ্রহ করে পড়ুন। যাঁরা হজে গেছেন, তাঁদের সঙ্গে আলোচনা করুন।
www.hajj.gov.bd ঠিকানায়
হজ বিষয়ে যাবতীয়
তথ্য পাবেন।
হজবিষয়ক যেকোনো তথ্য
পরিচালক, হজ অফিস, আশকোনা,
উত্তরা, ঢাকা (ফোন: ৮৯৫৮৪৬২ ও ৭৯১২৩৯১) এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে
(ফোন: ৯৫৭৬৩৪৯, ৯৫১২২৩৯, ৯৫৮৫২০০) যোগাযোগ করে যেকোনো তথ্য নিতে পারেন। এ ছাড়া প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলার উপপরিচালক এবং ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

আট বছর ধরে প্রকাশিত প্রথম আলো হজ গাইড
আট বছর ধরে প্রকাশিত প্রথম আলো হজ গাইড

আট বছর ধরে প্রকাশিত
প্রথম আলো হজ গাইড
মুদ্রণসংখ্যা এক লাখ কপি
হজ গাইডটি ডাউনলোড করতে কিউআর কোডটি স্ক্যান করুন