শুভ নববর্ষ, শীতকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীতে এত শীতকাল এত বরফ, মানুষ
তার চেয়েও শীতল,
মানুষ তার চেয়েও শীতকাল;
পৃথিবীতে এখন কোটি কোটি হিমবর্ষ, কোটি কোটি হিমরাত্রি
এখন কোথায় তুমি বৈশাখের উষ্ণতা পাবে, মাতৃস্নেহ পাবে
বরফ গলে যায়, মানুষের মন গলে না।
মানুষ পাহাড় দেখে, প্রাচীর দেখে, মানুষ
মানুষের মুখ দেখে না,
এই বরফ-পৃথিবীতে কোথায় তুমি অশ্রু পাবে, শিশির পাবে?
কেউ আর এখন কারও জন্য কাঁদে না, কারও জন্য কারও
চোখ ভেজে না,
বরফ-বরফময় পৃথিবীতে মানুষ আরও বেশি বরফ, আরও
বেশি শীতবর্ষ,
শুভ নববর্ষ, শীতকাল, শুভ নববর্ষ।
কানাডা, ১০ এপ্রিল ২০১৮