আলোচিত উক্তি
‘ইচ্ছে ছিল জীবনে প্রথমবার ভোট দিব। পারলাম কই? নির্বাচনই হলো না!’
জুয়েল খান, শিক্ষার্থী রাজৈর মহাবিদ্যালয়, মাদারীপুর
৫ জানুয়ারি, একতরফা নির্বাচনের প্রতিক্রিয়ায়।
‘অর্থনীতি যেভাবে এগোচ্ছে, তাতে একে পেছনে টেনে রাখার জন্য দৈত্যের প্রয়োজন।’
আবুল মাল আবদুল মুহিত, অর্থমন্ত্রী
২০ জানুয়ারি, সাংবাদিকদের প্রশ্নের জবাবে।
‘যাঁরা নির্বাচনে জয়লাভ করেন, তাঁরা তাঁদের দলের কর্মীদের মাফ করে দেন, আর বিরোধী দলকে শাস্তি দেন।’
আকবর আলি খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
২৪ জানুয়ারি, একটি বিতর্ক অনুষ্ঠানে।
‘আাদের সব নেতার ফোন রেকর্ড করেন। অথচ জঙ্গিরা জেলে বসে কীভাবে প্ল্যান করল সেটা কেন টের পেলেন না?’
খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন,
২ মার্চ রাজবাড়িতে দলীয় জনসভায় সরকারের উদ্দেশে।
‘আমরা মাগনা ঋণ নিই না, শোধ করি।’
সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র,
১২ মার্চ এক মতবিনিময় সভায়।
‘ওনার বাড়ি সিলেট। সেখানে পাট হয় না। তাই উনি পাটচাষিদের দুঃখ ও পাটের মর্ম বুঝবেন না।’
ডলি বেগম, নড়াইলের পাটচাষি,
৫ মে, অর্থমন্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করে।
‘গুম বলে কোনো শব্দ নেই৷ শব্দটি হবে নিখোঁজ৷ বাংলাদেশে প্রতিদিনই মানুষ নিখোঁজ হচ্ছে।’
সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
৮ মে গুম-খুনের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে।
‘কোচিং বন্ধ করতে পারছি না...এটা বন্ধ করলে হয়তো আমাকে মেরে ফেলার জন্য ১০ কোটি টাকা খরচ করে ফেলতে পারে।’
নুরুল ইসলাম নাহিদ, শিক্ষামন্ত্রী
১ জুন, সংবাদমাধ্যমকে।
‘ঘরে ঘুমাতে পারি না ভয়ে৷ রাস্তায় বেরোতে পারি না ভয়ে৷ কোথায় কে গুম করে...হত্যা করে।’
এইচ এম এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান,
২ জুন, প্রাক্তন সৈনিক পার্টির প্রতিনিধি সভায়।
‘কেউ যদি দাবি করে আমি নিজেই স্বামী নিজেই স্ত্রী-তাহলে সেটা কোনো পরিপূর্ণ সংসার হয় না।’
জি এম কাদের জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য,
২৫ জুন, একসঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা প্রসঙ্গে
‘ঈদের পরে গুলি করেও সরকার আন্দোলন দমন করতে পারবে না।’
আ স ম হান্নান শাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য,
১ জুন, বিএনপি সরকার পতন আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে।
‘শেয়ারবাজারে লুটপাটকারী দরবেশ ও ব্যাংক ডাকাতেরা প্রধানমন্ত্রীর আশপাশে যখন ঘোরাফেরা করে, তখন লজ্জিত হই।’
এইচ এম এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান,
৪ জুলাই, জাতীয় শ্রমিক পার্টির ইফতার অনুষ্ঠানে।
‘টক শো যে কত টক, তা কেবল আমরা বুঝি। টকের সঙ্গে একটু ঝাল-মিষ্টি হলে ভালো হয়।’
শেখ হাসিনা, প্রধানমন্ত্রী
১৮ জুলাই, সাংবাদিক ইউনিয়নের একাংশের ইফতার অনুষ্ঠানে টক শো প্রসঙ্গে৷
‘বিশ্বব্যাংকের কান ধরে উঠবস করা উচিত।’
মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী
৩০ অক্টোবর, পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংক অর্থায়নের ইচ্ছা পোষণ করায় প্রতিক্রিয়া জানিয়ে।
‘আমি ৬৭ বছর বয়সে বিয়ে করাতে বহু বয়স্ক লোকের আগ্রহ জেগেছে।’
মুজিবুল হক, রেলমন্ত্রী
২৩ নভেম্বর রসিকতা করে আইনমন্ত্রী আনিসুল হকের উদ্দেশে
‘উইকিলিকস এত কিছু ফাঁস করতে পারে, তাহলে প্রশ্নপত্র ফাঁস হওয়া অসম্ভব ব্যাপার নয়।’
মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
৪ ডিসেম্বর নেত্রকোণায় এক শিক্ষক সমাবেশে
‘জনপ্রতিনিধিরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। আর গণমাধ্যমকে প্রতিদিনই জনগণের দ্বারা নির্বাচিত হতে হয়।’
সুলতানা কামাল চেয়ারপারসন, টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন,
৯ ডিসেম্বর, অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে
‘র্যাব গঠন করেছিল বিএনপি। আজকে তারা বলছে, আমাদের র্যাব থেকে বাঁচাও।’
শাহদীন মালিক, আইনবিদ
১০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার দিবসের সভায়
গ্রন্থনা: ফারদিন শাহরিয়ার