২০২৫ সালে কেমন হবে বাংলাদেশ? বাস্তবতা ও কল্পনার মিশেলে সেটাই দেখার চেষ্টা করেছে প্রথম আলোর তরুণ কর্মীদল। প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত বিশেষ সংখ্যা থেকে বাছাই করা কিছু লেখা নিয়ে এই আয়োজন।
অর্থনীতিতে দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলল বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, বাংলাদেশের অর্থনীতির আকার এখন ৩৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। আর দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ৩২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের। গত এক দশকে বাংলাদেশের অর্থনীতিতে এতটা উন্নতি হয়েছে ব্যাপক শিল্পায়ন ও কৃষিতে উন্নয়নের ফলে। বিশ্ব অর্থনীতির জন্য এটিকে একটি ‘বিস্ময়কর ঘটনা’ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
যেভাবে বাংলাদেশ এত দ্রুত সমৃদ্ধি অর্জন করল
শিক্ষা খাতে বিনিয়োগ
শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয় ২০১৫ সালে
দক্ষ জনশক্তি তৈরি হয়েছে কর্মমুখী শিক্ষাব্যবস্থার কারণে বর্তমানে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ৩৪ লাখ
বিদেশে উচ্চ শিক্ষা শেষ করে দেশে ফিরে আসছেন ৯৫%
মজবুত গ্রামীণ অর্থনীতি
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১২%
৫৫% বাংলাদেশি এখনো গ্রামের বাসিন্দা এবং এই জনবল দেশের সমৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে
বাংলাদেশ খাদ্য ও খাদ্যপণ্য রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামপর্যায় এবং সেখানকার কৃষির গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে
ঘরোয়া দায়িত্বব্যবস্থা
এ ব্যবস্থা চালু হয় কৃষি খাতে স্থানীয় ব্যবস্থাপকদের নিজ নিজ মুনাফা ও লোকসানের দায়দায়িত্ব বহন করার জন্য
সংস্কারের আগে সম্প্রসারণের হার ২.৭%
সংস্কারের পর কৃষি উৎপাদন বেড়েছে ৮.২%
খাদ্যপণ্যের দাম কমেছে ৫০%
বাণিজ্য শুল্ক হ্রাস
বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশি বিনিয়োগে ব্যাপক মুনাফা হয়েছে। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ বাড়াতে বাংলাদেশ সরকার নতুন নতুন উপায় বের করার প্রয়োজন বোধ করে
সংস্কারকালে বাণিজ্য শুল্ক উল্লেখযোগ্য হারে কমে ৫৬ থেকে নেমেছে ১৫ শতাংশে
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বাণিজ্যের অবদান ১০% থেকে বেড়ে হয়েছে ৬৪%