প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শ বছর পর ছুঁতে এলে;
চিলেকোঠাটায় এখনো গোপন অন্ধকার
হাতটা চাই?
নাকি অপার্থিব হাস্যরস?
কিন্তু হায়!
ভয়ংকর শীতল আর স্যাঁতসেঁতে ঘরে
বালিঘড়ির ঐকিক নিয়মের
জটিলতায়;
তোমার জন্য অপেক্ষা-
আমার অসাড় প্রতীক্ষায় রূপ নিয়েছে।