আই-জেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এলাহি কাণ্ড তো বটেই! দুই হাজার স্কুল। প্রায় ১১ মাসের বিরাট কর্মযজ্ঞ৷ সব শেষে সেরা—একটি স্কুল আর পাঁচজনের আই–জেন দল! স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা ও আগ্রহ তৈরির প্রয়াসে দেশব্যাপী এই উৎসব আয়োজন করে গ্রামীণফোন ও প্রথম আলো। প্রথম ধাপে সারা দেশে দুই হাজার স্কুলে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বিরাট এই কর্মযজ্ঞ সাধন করেন বন্ধুসভার বন্ধুরা৷ স্কুলগুলোতে প্রায় তিন ঘণ্টার আয়োজনে প্রতিযোগিতা ছাড়াও ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়৷ আঞ্চলিক ও জাতীয় পর্যায় শেষে নানা ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক পুরস্কার ছাড়াও পাঠানো হয় দেশের বাইরে বিখ্যাত তথ্যপ্রযুক্তির অফিস পরিদর্শনে। ২০১৪ সালে শুরু হওয়া এই আয়োজনে এ পর্যন্ত অংশ নিয়েছে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী।