আদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্বু খুবই আদর করেন।
আপু করেন অল্প।
ঘুমের সময় আম্মু শোনান
অনেক মজার গল্প।
বাবার সাথে ঘুরে বেড়াই
আপুর সাথে পড়ি,
খেলনা কেনার বায়না নিয়ে
আম্মুর আঁচল ধরি।
আব্বু, আম্মু, আপুকে যে
অনেক ভালোবাসি।
এমন স্নেহ চাই যে পেতে
পুরো বারো মাসই।
 সাদিয়া ইসলাম
পঞ্চম শ্রেণী